শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের দুই যুগ পূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ালটনের দুই যুগ পূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় ইলেক্ট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের পীরবাড়ি এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম মাইশা এন্টারপ্রাইজের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাইশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ালটনের বিভাগীয় ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাকিবুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল কবীর, ব্যবসায়ী ইকরামুল হক রুবেল ও প্রকৌশলী আমির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন দেশেই স্বল্প মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেক্ট্রনিক পণ্য সামগ্রী তৈরি করছে। গ্রাহকদের আস্থা আর ভালোবাসায় দেশীয় ব্র্যাণ্ডগুলোর মধ্যে ওয়ালটন এখন সবার শীর্ষে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এখন ওয়ালটনের সুনাম ছড়িয়েছে। পরে আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD