মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, উপহার নয়

ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, উপহার নয়

বাকের সরকার বাবর।।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ভেঙ্গে যাওয়া স্লুইচ গেট পরিদর্শনে শেষে এই কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান উজানের প্রচণ্ড স্রোতে ভেঙে যাওয়া নোয়াখালী মুছাপুর রেগুলেটর স্লুইচ গেট, নদী ভাঙ্গনরোধে দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে খাল দখলে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।

এসময় অন্যদের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাপরিচালক আমিরুল হক ভূঞা,নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ,পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মুন্সী আমির ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুর্গাপূজার শুরুর দুই সপ্তাহ আগে শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভারতের ‘বিশেষ অনুরোধে’ দেশটিতে ইলিশ মাছ যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছেন। তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে তো আমি জোর করতে পারি না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD