বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
ভারতের বাজারে কত দামে বিক্রি হচ্ছে ইলিশ

ভারতের বাজারে কত দামে বিক্রি হচ্ছে ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বাজারে কত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ?
দীর্ঘ আলোচনার পর ভারতে ঢুকেছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই ‘রুপালি শস্য’। কলকাতার সব খুচরা বাজারে ইলিশ পৌঁছে গেছে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।

শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার ওপর এই দাম ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত হয়ে দেশটিতে ঢুকেছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে আরও কিছু পরিমাণ ইলিশ রাজ্যে ঢুকতে পারে।

এদিকে দুর্গাপূজার আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি স্থানীয় বিক্রেতারা। শুক্রবার থেকেই কলকাতার সব বাজারে ইলিশ পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে। তবে এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে, তা নিয়ে সংশয়ে মাছ বিক্রেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD