শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তি হলেন সদর উপজেলা নাটাই (উ.) ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ্বরসহ করোনা উপসর্গে ভুগা ইকবাল হোসেনকে করোনা পরীক্ষা করানোর জন্য স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষার জন্য ফরম পূরণ শেষে নমুনা দেওয়ার জন্য অন্যান্যের সাথে ইকবাল হোসেন লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানো অবস্থায় ইকবাল হোসেন হঠ্যাৎ করে অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, তিনি করোনা ভাইরাস সাসপেক্টেট ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD