শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে দেখে ফেলায় এলোপাথাড়ি কুপের শিকার হলেন অব:সেনাবাহিনীর কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে দেখে ফেলায় এলোপাথাড়ি কুপের শিকার হলেন অব:সেনাবাহিনীর কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিন মৌড়াইলেরর অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সার্জেন্টককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুরি করার স্থানীয় তিন যুবক এই ঘটনা ঘটায় বলে পরিবার ও প্রতিবেশীর অভিযোগ।

খবর নিয়ে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

মামলার বাদী আহত সার্জেন্ট রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম এসময় তিনি বলেন, আমাদের এলাকার বকাটে মাদকাসক্ত জহির, সালেহ, শাহিন নামের তিনজন ১৮ এপ্রিল ভোরে আমাদের বাসা থেকে প্রায় ২লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার বাবা ফজরের নামাজ শেষে বাসায় আসার পথে তাদের দেখে। আমার বাবাকে দেখে তখন তারা পালিয়ে যায়। পরে এই বিষয়টি এলাকার কাউন্সিলর কে অবগত করেন। গত ২৩ এপ্রিল ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসার পথে, বাড়ির গেইটের সামনে চুরি করা তিনজন সহ ৫-৬ জন একসাথে বাবাকে হামলা করে এসময় তাদের হাতে রাম দাঁ ছিল।হামলার সাথে সাথে বাবার চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমাকেও মারধর করে।পরে এলাকাবাসী সহযোগীতায় আমরা হামলা কারিদের হাত থেকে রহ্মা পাই। তাদের আক্রমণে আমার বাবার মাথায়,হাতে ও পায়ে কুপ লাগে। এতে বাবার মাথা গুরুতর জখম এবং হাতের আঙ্গুল কেটে যায়। উনার চিকিৎসা চলছে তাই আমি তাদের নামে ২৩ এপ্রিল ই থানায় একটি মামলা করেছি তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

স্থানীয় এলাকাবাসী বলেন, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ৫-৬ জন যুবক রফিকুল ইসলামের উপরে হামলা করে। তার চিৎকার শুনে আমরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হামলাকারীরা এলাকার নেশাগ্রস্ত চুর,ছিনতাইকারী বলেও জানান এলাকাবাসী।

এই বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে আমরা তদন্ত করে । অভিযুক্ত হামালাকারীদের দ্রুত তাদের গ্রেফতার করতে আমরা অভিজান চালিয়ে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD