শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে মহিলার আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে মহিলার আত্মহত্যা

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলীয়া বেগম (৫০) নামের এক মহিলা নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শোবার ঘরে এ ঘটনা ঘটে।

নিহত আলীয়া উপজেলার সুহিলপুর ইউনিয়নের চান্দের হাটি এলাকার আলী মিয়ার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি সিএনজি যোগে কয়েকজন লোক আলীয়া বেগম নামের এক মহিলাকে গলাকাটা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, আলীয়া বেগমের গলায় দাড়ালো অস্ত্রের আঘাত আছে। গলার বেশ অংশই কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসকষ্টের কারনে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা আলীয়ার মরদেহ নিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা কালু জানান, তার চাচী আলীয়া বেগম মানুষিক ভারসাম্যহীন রোগী ছিলেন। আজকে রাতে তার চাচী নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চাচীকে মারা গেছেন বলে জানান। তারপর লাশ নিয়ে চলে আসি।

এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি আলীয়া বেগম নামের এক মহিলার নিজ গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD