শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার ম্যুরাল ভাংচুর, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার ম্যুরাল ভাংচুর, যুবক আটক

বিশেষ প্রতানিধি।।

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের সহিংসতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরে অভিযুক্ত হামলাকারী মো: আরমান আলিফ (২২) নামে যুবককে আটক করেছেন র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তন এক সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১৪ এক প্রেস বিফ্রিং মার্ধ্যমে তার আটকের বিস্তারিত বর্ণনা দেন।

আটক আরমান আলিফ জেলার নাসিরগর উপজেলার ফুলকান্দি গ্রামের শুকুর মিয়া ছেলে। তবে কোন ইউনিয়ন তা জানা যায়নি।

ম্যুরাল ভাঙ্গার ছবি ও ভিডিও ফুটেজ দেখে সদর উপজেলার বিশ্বরোড এলাকা হতে তাকে আটক করেন র‍্যাব- ১৪।

পরে তার দেওয়া স্বীকারোক্তি মূলক জবাব বন্দির মার্ধ্যমে তার সম্পূক্ততার বিষয়টি নিশ্চিত হয়ে তার দেওয়া তথ্য মোতাবেক ভোররাতে পৌরশহরের কাজিপাড়ায় অস্হায়ী ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, গুলিসহ ম্যুরাল ভাঙ্গার শাবল উদ্ধার করেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তারা।

সাংবাদিকরা তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তদন্তের স্বার্থে বিষয়টি এখন প্রকাশ করা যাচ্ছেনা বলে জানানো হয়।

প্রেস বিফ্রিং করেন লেফটেন্যান্ট কর্ণেল আবু নাঈম, এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব- ১৪ এর কোম্পানির অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দদিন মোহাম্মদ যোবায়ের।

তাছাড়া জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD