শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরো ৬ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরো ৬ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৩৭৫ জন গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে ২৮ শে মার্চ হেফাজতের ডাকা হরতালে জেলা শহরের টিএ রোড এলাকায় তাণ্ডবে জড়িত থাকায় সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী মো. মোজাম্মেল হক ও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে অবরোধ ও টায়ারে আগুন দিয়ে পিকেটিং করায় আশুগঞ্জ উপজেলার হেফাজত ইসলাম ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা সবাই হেফাজতে ইসলামের কর্মী।

তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৬টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD