শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে নিহত

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘরের সামনে থুতু ফেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচাতো ভাইয়ের হাতে রুহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেল ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার জানান, ‘মোগলটুলা গ্রামের রুহেল ফেরিওয়ালার ব্যবসা করতেন। তার সাথে একই বাড়িতে বসবাস করা আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এ নিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাকবিতণ্ডা হয়।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যায় কাজ থেকে ফিরে দুইজন সকালের বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় রুহেল ও কাউসারের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহেলকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে বলে জানান এসআই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD