শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় দু‍‍`পক্ষের সংর্ঘষে পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দু‍‍`পক্ষের সংর্ঘষে পুলিশসহ আহত ১৫

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলার নাসিরনগরে সরকারি পুকুর লিজ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে পুলিশের এসআই সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরের নাসিরনগর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আটক আসামীদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছেন।

আটককৃতরা হলেন, কিতাব আলী(৬০), হাবিবুর রহমান(৪০), মিজানুর রহমান(৪৫), হেলু মিয়া(৩৫), লিটন মিয়া(৩২), জিয়াউর রহমান(৪০), জীবন মিয়া(১৬), নিলুরা বেগম(২৬), রেখা বেগম২৪), রফিয়া বেগম(৪৫), জিল্লু মিয়া(৩২), স্বপ্না বেগম(১৯)।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন মকবুলপুর গ্রামে কিতাব আলি ও খেলু মিয়া তাদের গ্রামের সরকারি পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে ও বাড়িঘর ভাংচুর করে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় সংর্ঘষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD