শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তর নামে বিশ্ববিদ্যালয় দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ দত্তর নামে বিশ্ববিদ্যালয় দাবি

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও জাতীয়ভাবে ধীরেন্দ্রনাথ দত্তের মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানানো হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে ‘ভাষা আন্দোলন ও ধীরেন্দ্রনাথ দত্ত’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের কার্যবিবরণীর ভাষার মর্যাদা দানের প্রস্তাবের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূত্রপাত করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। মুক্তিযুদ্ধের শুরুতে পরিবারের সদস্যসহ শহীদ হন তিনি। কিন্তু তাঁর স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্বাধীনতার ৫০ বছরেও জাতীয়ভাবে তেমন কিছুই করা হয়নি। তাই এখন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও জাতীয়ভাবে ধীরেন্দ্রনাথ দত্তের মৃত্যুবার্ষিকী পালন করা সময়ের দাবি হয়ে উঠেছে। সভায় বক্তারা আরো বলেন, বাংলাকে উচ্চ শিক্ষার মাধ্যম করাসহ প্রশাসনের সর্বক্ষেত্রে বাংলার প্রচলন, বাংলা ভাষার বিকৃতিরোধ, দেশের বিভিন্ন আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ ও অন্তত প্রাথমিক স্তর পর্যন্ত তাদের মাতৃভাষায় শিক্ষাদান নিশ্চিত করতে হবে।
অনুশীলনের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূনের সভাপতিত্বে আলোচনাসভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদ্যোত নাগ, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, জেলা কৃষক-খেতমজুর সমিতির আহ্বায়ক আবদুস সোবহান মাখন, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান, গণ-সাংস্কৃতিক মৈত্রীর আহ্বায়ক ঈসা ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD