শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রেফতার ৪

আবুল খায়ের স্বপন।।
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগ এনে জেলার সরাইলে এক নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় তিন নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী সরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পর তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের জাহের আলী ছেলে মেরাজুল (২৪), মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার, ফেরদৌসা আক্তার ও রাশিদা বেগম।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়ি বরিশাল জেলায়। তার বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। স্বামীর মৃত্যুর পর বিধবা সেই নারী সুহিলপুর গ্রামেই স্বামীর বাড়িতে বসবাস করছে। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুল (৩৫) এর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে ওই নারী। তাদের পরকীয়ার বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জেনে যায়। পরে গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। ভুক্তভোগী ওই নারী সরাইল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়েরের পর এ ঘটনায় ৪ জনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD