শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সোমবার (১৬ নভেম্বর) সকালে দুই পক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আক্কাস একই গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিষবেড় গ্রামের বাসিন্দা রুহুল আমিনের কাছে ধার (সুদ) দেওয়া টাকা পেতেন হোসেন আলী নামের এক ব্যক্তি। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্কাস মিয়াসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD