শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের টেটাবিদ্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের টেটাবিদ্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের ভাই খুন

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের বিরোধে টেটা বিদ্ধ হয়ে খুন হয়েছেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই জামাল মুন্সি(৪৫)। শনিবার ভোররাত ৪টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের আরেক ছোট ভাই মোমিন মুন্সির সঙ্গে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লতিবাড়ির সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে লতিবাড়ি ও মুন্সিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলাকালে ভোররাত ৪টার দিকে জামাল মুন্সিকে টেটা দিয়ে বুকে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকার লঞ্চঘাটে আধিপত্য বিস্তার ও ঘাটের তোলা নিয়ে তাদের মধ্যে বিরোধের সূচনা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান,কি বিষয় নিয়ে এই বিরোধ হয়েছে তা আমরা জানতে পারিনি।

এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD