শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে পুলিশি ঘেরাওয়ে বিএনপি’র মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে পুলিশি ঘেরাওয়ে বিএনপি’র মানববন্ধন

বিশেষ প্রতিনিধি।।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাবনবন্ধন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে শহরের কলেজ পাড়ায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে প্রধান সড়কে এসে মানবন্ধন করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই তারা মানবন্ধন করে।

এতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ তরিকুল ইসলাম খাঁন রুমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই, দেশের মানুষের কথা তারা ভাবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জাতাকলে মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিষ্ঠ হচ্ছে। বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে বলেন, সরকারের মন্ত্রীরা গণতন্ত্রকে হত্যা করে দেশের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। অচিরেই জনগনের অধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD