আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় থেকে ১৫৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে মো. কালু মিয়া, আখাউড়া উপজেলার আযমপুর গ্রামের করিম মিয়ার ছেলে মো. উসমান ও একই গ্রামের মো. জুয়েলের ছেলে মো. জয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুমারশীল মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১৫৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply