শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি।।
জেলার নাসিরনগরে ধরমন্ডল এলাকায় গলায় ফাঁস দিয়ে ফাহিমা আক্তার (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিসুল হক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের পূর্বপাড়া এলাকার ইরাজ মিয়ার মেয়ে। সে ধরমন্ডল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফাহিমার বাবা ইরাজ মিয়া বাসায় এসে ফাহিমার দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে মেয়েকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। তারপর ফাহিমাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ফাহিমা মারা যায়। পরে নাসিরনগর থানার পুলিশ জানতে পেয়ে রাতেই ফাহিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিসুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ফাহিমা নামের এক স্কুল শিক্ষার্থী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ফাহিমার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD