শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতাল থেকে ৬ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতাল থেকে ৬ দালাল আটক

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়াঃ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার।

অভিযানে ৬জন চিহ্নিত দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের জেল দেওয়া হয়।

আটককৃত দালালরা হলেন, সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫), নবীনগরের মহেশপুরের শাহ-পরান (২০) ও কসবা মূলগ্রামের ছোটন (৩৫)।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ৬জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দালালদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে ওষুধ কোম্পানি প্রতিনিধি ও দালালের দৌরাত্ব কমাতে এই অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD