শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ২৪ জনকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ২৪ জনকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলে দাবি করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সহিংসতার ঘটনায় এ নিয়ে মোট ২৬১ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

পুলিশের বিশেষ অভিযানিক দল ওই ২৪ জনকে গ্রেপ্তার করে। তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিন ও সরাইল থানায় দুটি মামলা করা হয়।

এসব মামলার এজাহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা অন্তত ৩৫ হাজার রয়েছে। আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। বিক্ষোভের সময় তারা কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD