শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি।।

হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ সাংবাদিকদের ওপর হামলা ও প্রেসক্লাবে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য্যের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের আহ্ববায়ক মনির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আলম, আবদুন নূর, বাহারুল ইসলাম মোল্লা, বিশ্বজিৎ পাল বাবু, হাবিবুর রহমান পারভেজ, আ.ফ.ম কাউছার ইমরান, মফিজুর রহমান লিমন, মজিবুর রহমান, মোশারফ হোসেন বেলাল, রিয়াজউদ্দিন খান বিটু, ইব্রাহীম খাঁন শাহাদাত, সাংবাদিক ও কবি জয়দুল হোসেন, দীপক চৌধুরী বাপ্পি, খ.আ.ম রশিদুল হক, সৈয়দ মিজান, মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

বক্তারা বলেন, হেফাজতের হরতালের সময় প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল-২৪ এর স্টার্ফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামিসহ অন্যন্য সাংবাদিকদের ওপর হামলা এবং প্রেসক্লাবে ভাঙচুর করা হয়। এ হামলা ও ভাঙচুর পরিকল্পিত। এ ঘটনার দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে পৌর শহরের আশিক প্লাজা গিয়ে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সাংবাদিকরা হেফাজতের নিউজ না করার ঘোষণা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD