শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় রাইডার গ্রুপের সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় রাইডার গ্রুপের সদস্য নিহত

বাহাদুর আলামঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাহী খান (২১) নামের এক হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট এমসি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহীর সাথে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরও এক আরোহী আহত হয়।

নিহত মাহীর সাথে থাকা রাইডার গ্রুপের সদস্যরা জানায়, মাহী সহ রাইডার গ্রুপের ৮জন সদস্য মোটরসাইকেল যোগে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মাহীর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পেছনের সিটে বসে থাকা এমদাদুর রহমান আহত হয়। হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়ে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD