শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ তিন ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ তিন ভারতীয় নাগরিক আটক

বিশেষ প্রতিনিধি।।

স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ তিন ভারতীয় নাগরিককে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা স্বর্ণের দোকান থেকে স্বর্ণ সংগ্রহসহ এ সংক্রান্ত পেশার সঙ্গে জড়িত। তবে বাংলাদেশে থাকার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে নেই।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার বিলাস শংকর দেশমুখা (৩৮), একই জেলার বাসন্ত সামভজি মোহিতি (২৫) ও জাবেদ আহমদ মুলানী (২৬)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‌্যাব-১৪ এ কম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় যাত্রী ছাউনীর সামনে তিনজনকে দেখে গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। পরে তাদের কাছ থেকে কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

সূত্রটি আরো জানায়, চক্রটি হবিগঞ্জের মাধবপুর ও কিশোরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা পরিচালনা করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ সংগ্রহ করে গলিয়ে বিক্রি করেন। তাদের সম্পর্কে আরো খোঁজ নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD