শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবের ঘটনায় ৪৯ টি মামলায় ৩৫ হাজার জনকে আসামি, গ্রেফতার ৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবের ঘটনায় ৪৯ টি মামলায় ৩৫ হাজার জনকে আসামি, গ্রেফতার ৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবে ৪৯টি মামলার মধ্যে সদর থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়। এর মধ্যে ৩৯টি মামলার সব আসামি অজ্ঞাতনামা। বাকি ১০টি মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম বলেন, ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেককে শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব আসামিকে গ্রেফতার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD