শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, গ্রেফতার আরও ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, গ্রেফতার আরও ৩০

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৩৭-এ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের সূত্র জানায়, গ্রেফতার হওয়া সবাই হেফাজতের কর্মী ও সমর্থক। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে সর্বশেষ তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি, আখাউড়া রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

গত ২৬ থেকে ২৮ মার্চ কর্মসূচি চলাকালে তাণ্ডব চালায় হেফাজত। এ সময় অর্ধশতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে তাণ্ডব চালানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD