শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ থেকে কল পেয়ে ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯ থেকে কল পেয়ে ধর্ষককে গ্রেফতার করল পুলিশ

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক তরিকুল ইসলাম উপজেলার নাটঘর ইউপির একইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
নবীনগর থানার এসআই নজরুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার নাটঘর ইউপির একইছড়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এ সময় একই এলাকার তরিকুল ইসলাম ওই স্কুলছাত্রীকে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বেলা ১১টার দিকে ৯৯৯ নম্বর থেকে কল করে স্কুলছাত্রীকে ধর্ষণ সম্পর্কে জানানো হয়।

তিনি আরো বলেন, পরে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুলকে উপজেলার নাটঘর ইউপির একইছড়া এলাকা থেকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বুধবার রাতেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে ধর্ষক তরিকুলকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD