শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জেলা কারাগারের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, কারাগার থেকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD