শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে পৌন ২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০ সাল থেকে আদালতের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় ৩০বছরের সাজায় কারাবন্দী ছিলেন। সোমবার রাতে হঠাৎ আমির উদ্দিনের বুক ব্যাথা শুরু হলে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটার দিকে মেডিসিন বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাজাপ্রাপ্ত কয়েদী আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালের কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয়, আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনার লকডাউনের পর থেকে উনার সাথে আর দেখা হয়নি। প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD