শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে হামলার উস্কানিদাতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসে হামলার উস্কানিদাতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের পর জড়িত আসামীদের গ্রেফতার করতে চলছে জেলা পুলিশের অভিযান চলছে। এই তান্ডবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে হামলার এক উস্কানিদাতা মো. শামীম (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিরা গ্রাম থেকে উস্কানিদাতা কে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)একটি টিম। গ্রেফতারকৃত শামীম ওই এলাকার ফুল মিয়ার ছেলে।তিনি তিতাস গ্যাস ফিল্ডের কর্মরত আছেন।

এসময় জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালানো হয়। এসময় শামীম নামের ওই যুবক তার ফেসবুকে সদর উপজেলার ঘাটুরার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে হামলার কথা বলে অনুরোধ জানায়। এরপর পরই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে ব্যাপক হামলা চালায় হেফাজতের নেতাকর্মীরা। এসময় গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসটিতে হামলা করে প্রেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই অফিসে থাকা ১০/১২ গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফলে ওইদিন রাত থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের গ্যাস সংযোগ বন্ধ ছিল এবং সাধারণ মানুষ বাড়িঘরে রান্নার কাজ নিয়ে পড়ে দূর্ভোগে। এই ঘটনায় গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি মামলা দায়ের করে। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় ৪৮টি মামলা শনিবার সন্ধ্যা পর্যন্ত ৬২জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় ৩ টি ও সরাইল থানায় ২টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় ২৮৮ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামী করা হয়েছে। গত ২৬ মার্চের পর থেকে গ্রেফতার করা হয়েছে ৬২ জন আসামীকে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় আসামী ধরতে জেলা শহর সহ সদর উপজেলার সুহিলপুর ও বুধল ইউনিয়নে ব্যাপক অভিযান চালাচ্ছে সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গ্রামের অধিকাংশ পুরুষরা আতংকে রয়েছে ঘর ছাড়া।

এই বিষয়ে বুধল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক বলেন, গ্রামে সাদা পোষাকে অভিযান চালাচ্ছে পুলিশ। এই পর্যন্ত ৪জনকে বুধল থেকে গ্রেফতার করা হয়েছে। অনেক পুরুষ আতংকে বাড়িতে রাত্রী যাপন করছেন না।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশ আসামীদের ভিডিও ফুটেজ ও ছবি দেখে গ্রেফতার করছে। এছাড়াও যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের ধরতে অভিযান চলছে। অপরাধী ছাড়া অন্যদের ভয় পাওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন পুলিশ সুপার আনিস রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD