শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব : ২০ মাদরাসা ছাত্র বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব : ২০ মাদরাসা ছাত্র বহিষ্কার

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে ২০ মাদরাসাছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী সাক্ষরিত বহিষ্কার আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ছাত্ররা হলেন- আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ। তারা সবাই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী সাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়, ‘ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫নং ধারায় মাদরাসার সমুদয় রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হলো’।

এর আগে গত ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাণ্ডবের ঘটনায় দলীয় কোনো নেতাকর্মী বা মাদরাসাছাত্র জড়িত নয় বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। পরবর্তীতেও তারা তাণ্ডবের দায় অস্বীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD