শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া থানায় থানায় এলএমজি পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া থানায় থানায় এলএমজি পোস্ট

বিশেষ প্রতিনিধি।।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সারা দেশের পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে সরজমিন গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় থানাসহ পুলিশের অন্যান্য স্থাপনা গুলোতে লক্ষ্য করা যায় এবং তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

থানাগুলোতে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি (মেশিনগান বা এলএমজি পোস্ট) এলএমজি পোস্ট বসানো হয়েছে। বিকেল ৩টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার প্রবেশ দ্বারের পাশে একটি একতলা ভবনের ওপর পুলিশের একটি এলএমজি পোস্ট দেখা গেছে। সেখানে ভারী অস্ত্রসহ এলএমজি পোস্টে দুইজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দুপুরের পর থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ জেলার সকল থানা ভবন, ফাঁড়ি ও ক্যাম্পে এলএমজি পোস্ট বসানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইস উদ্দিন সাংবাদিকদের কাছে এলএমজি পোস্ট বসানোর বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিককালে হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের স্থাপনায় হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের স্থাপনাগুলোর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অত্যাধুনিক ও ভারী অস্ত্র দিয়ে বিশেষ নিরাপত্তা পোস্ট বসানো হয়েছে। এগুলো পরিচালনার জন্য দক্ষ ও পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছে।’

উল্লেখ্য. এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, ২নং পুলিশ ফাঁড়ি ও খাঁটিহাতা হাইওয়ে থানাসহ অন্তত অর্ধশতাধিক সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আহত হন পুলিশের অন্তত শতাধিক সদস্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD