শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া পুকুর ভরাট করার অভিযোগে ৩ ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়া পুকুর ভরাট করার অভিযোগে ৩ ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার(২৮এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের পূর্ব পাইকপাড়া রামঠাকুর মন্দির এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের কাজীপাড়া এলাকার মো. বশির চৌধুরির ছেলে পুকুর মালিক মো. শিহাব চৌধুরীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই পুকুরের মালিক পৃর্ব পাইকপাড়া এলাকার আব্দুল মজিদের আমিরুল ইসলাম ও একই এলাকার ননী গোপাল পালের ছেলে শেখর পালকেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, জেলা শহরের প্রাণকেন্দ্র পূর্বপাইকপাড়া রামঠাকুর মন্দিরের পুকুরটি কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করছেন। মাটি ভরাট করে তারা অবৈধভাবে দখল কার্যক্রম পরিচালনা করছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করার দায়ে একজনকে ৬ মাস ও ২ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী জানান, পুকুর ভরাটের অপরাধে তাদের বিরদ্ধে পরিবেশ অধিদফতর আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তাদেরক আইন অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহামেদ রাসেল, সদর পঙ্কজ বড়ুয়া, সদর সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD