শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লোকমান হোসেন পলা।।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ‘সুরমা হলে’ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

সভায় উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজ এর সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত বিষয়গুলোর অনুমোদন দেওয়া হয়ঃ-

১. বিশ্ববিদ্যালয়ের চাকুরি বিধিমালা, ২০২০ খসড়া;
২. বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য বিধিমালা, ২০২০ খসড়া ;
৩. বিশ্ববিদ্যালয়ের বেতনকাঠামো বিধিমালা, ২০২০ খসড়া ;
৪. সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অনুমোদন।

এছাড়াও বিশেষ এ সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনাসহ স্প্রিং সেশন ২০২১ এর ভর্তি, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ এবং স্বাধীনতার পঞ্চাশ বছরপুর্তিকে সামনে রেখে ২০২১ সালের ক্যালেন্ডার তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বোর্ড অব ট্রাস্টিজ এর এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, সম্মানিত উপদেষ্টা ট্রাস্টি প্রফেসর ড. আনোয়ার হোসেন, মো. আলমগীর মিয়া,প্রফেসর ড. দেলোয়ার, প্রফেসর শফিকুল ইসলাম, আবু মুছা আনছারী, এহতেশামুল বারী (তানজিল), মাহমুদুল হক, আক্তারুজ্জামান, ডা. আশফাক, ইয়াসিন খান ও ডেপুটি রেজিস্ট্রার এস এম শফিকুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD