শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রিটেন ফেরত ছয় যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন

ব্রিটেন ফেরত ছয় যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ব্রিটেন ফেরত ছয় যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেই বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে৷ আপাতত ৬ জনকেই আলাদা ঘরে রেখে চিকিৎসা শুরু হয়েছে৷ এই ৬ জনের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরকেও দ্রুত চিহ্নিত করার কাজ চলছে৷
করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন-এর নাম GENOME৷ ব্রিটেনে খোঁজ মেলা করোনার এই নতুন স্ট্রেন অনেক বেশি ভয়ানক বলেই দাবি করা হচ্ছে৷ বেঙ্গালুরুর নিমহান্স তিনটি, হায়দরাবাদের সিসিএমবি-তে ২টি এবং পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে পরীক্ষা করা ১ টি নমুনার মধ্যে এই নতুন স্ট্রেন মিলেছে৷
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর থেকে ২৩ ়ডিসেম্বরের মধ্যে মোট ৩৩ হাজার যাত্রী দেশের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন৷ তাঁদের মধ্যে মাত্র ১১৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই পজিটিভ নমুনাগুলি পরীক্ষার জন্য দেশের মোট দশটি বিশেষ পরীক্ষাগারে পাঠানো হয়৷ তার মধ্যেই ৬টি নমুনায় এই নতুন স্ট্রেন ধরা পড়ে৷

যাঁদের শরীরে এই নতুন স্ট্রেন ধরা পড়েছে, তাঁদের প্রত্যেককে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অধীনে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয়েছে৷ প্রত্যেককেই হাসপাতালের পৃথক ঘরে রেখে চিকিৎসা শুরু হয়েছে৷ তাঁদের ঘনিষ্ঠ সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরকেও চিহ্নিত করে নিভৃতবাসে পাঠানো হয়েছে৷
এর পাশাপাশি ওই আক্রান্তদের সহযাত্রী এবং অন্যান্য যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করার কাজ চলছে৷ পরিস্থিতির উপরে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে৷

ইতিমধ্যেই ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজারল্যান্ড, জার্মানি, কানাডা, লেবানন, জাপান এবং সিঙ্গাপুরে ব্রিটেনে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেন-এর খোঁজ মিলেছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD