শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাইরাল ক্রিকেটার মা-ছেলের সাথে মুশফিকুর রহিম

ভাইরাল ক্রিকেটার মা-ছেলের সাথে মুশফিকুর রহিম

নিডস নিউজ ডেস্কঃ

ছোট্ট এক শিশু বল করছে। ব্যাট হাতে আপাদমস্তক হিজাব পরিহিত একজন মহিলা। পরে জানা গেল, সেই ব্যাটসম্যান হলেন মা, আর বোলার শিশুটি তারই সন্তান। তাদের নজরকাড়া খেলা ভাইরাল হয়ে স্যোসাল মিডিয়ায়। সেই মা-পুত্রের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান।
১১ বছর বয়সী ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিলো তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘুর্ণিতে কাবু করে বেশ উল্লাস করতেও দেখা যায় শিশুটিকে।

এসময় পাকিস্তানী কিংবদন্তি লেগস্পিনার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে। আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশুনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে।

এবার সেই মা-ছেলেকে চমকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD