শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ভারতকে ‘ফলোঅন’ করাল না ইংল্যান্ড

ভারতকে ‘ফলোঅন’ করাল না ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

সুযোগ পেয়েও ভারতকে ‘ফলোঅন’ না করিয়ে ফের ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংস শুরু করে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭ রান জমা করেছে ইংলিশরা।

ইংল্যান্ডের ৫৭৮ রানের পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে ৩৩৭ রানে গুটিয়ে গেছে ভারত। আরও বড় বিপদে পড়তে পারতো স্বাগতিকরা। কিন্তু সাত নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর হার না মানা ৮৫ রানের ইনিংস খেলে দলকে লজ্জা থেকে বাঁচিয়েছেন।

৬ উইকেটে ২৫৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। সুন্দর ৩৩ আর রবিচন্দ্রন অশ্বিন ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দিনের প্রথম ঘন্টায় দলকে কোনো বিপদে পড়তে দেননি তারা। শেষ পর্যন্ত তাদের ৮০ রানের জুটিটি ভাঙে ৩১ রান করে অশ্বিন জ্যাক লিচের শিকার হলে।

এরপর শাহবাজ নাদিম (০), ইশান্ত শর্মারা (৪) সুন্দরকে সঙ্গ দিতে পারেননি। কিন্তু বাঁহাতি এই ব্যাটসম্যান লড়ে গেছেন ইনিংসের একদম শেষ পর্যন্ত। ১৩৮ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সুন্দর।

ইংল্যান্ডর ডম বেস ৭৬ রানে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার আর জ্যাক লিচের।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ডও। অশ্বিনের করা ইনিংসের প্রথম বলে আজিঙ্কা রাহানের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রোরি বার্নস (০)। ব্যাটিংয়ে আছেন ডম সিবলি (১১) ও ড্যান লরেন্স (৭)। ৪০০ রানের লিড দেওয়ার কথা ভাববে ইংল্যান্ড। এখন পর্যন্ত ২৬১ রানের লিড নিয়েছে তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD