বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

ভারতকে ১৩৫ কোটি রুপি সাহায্য দেবে গুগল

ফাইল ছবি

রাজশ্রী, কলকাতা প্রতিনিধি।।

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটি রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছে ।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফ মারফত চিকিৎসা সরঞ্জাম কিনতে, যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে, তাদের সাহায্যার্থে এবং মহামারি নিয়ে সচেতনতা তৈরি করতেই এই অর্থ ব্যয় করা হবে। খবর আনন্দবাজারের।

গুগলের সিইও সুন্দর পিচাই সোমবার (২৬ এপ্রিল) টুইটারে লেখেন, ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হতে দেখে বিধ্বস্ত আমি। গুগল এবং গুগলের কর্মীদের পক্ষ থেকে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ- এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি রুপি সাহায্য দেওয়া হচ্ছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১৩৫ কোটি রুপির মধ্যে সংস্থার সমাজসেবামূলক শাখা সংগঠন google.org-এর তরফে ২০ কোটি রুপি দেওয়া হয়েছে। ‘গিভ ইন্ডিয়া’কে যে অর্থ দেওয়া হচ্ছে, তা দিয়ে মহামারির প্রকোপে যে সমস্ত পরিবার ধুঁকছে, তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হবে।

জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে, অক্সিজেনেরে জোগান বাড়াতে এবং করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংখ্যা বাড়াতে বাকি অর্থ যাবে ইউনিসেফ-এর খাতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD