শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতজুড়ে আর্তনাদ

ভারতজুড়ে আর্তনাদ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ
ভারতজুড়ে থামছে না আর্তনাদ। ভারতে ভয়াবহ অক্সিজেন সংকট। আক্রান্ত রোগীর জন্য সান্ত্বনা এটুকুই যে, মুখে পরানো হয়েছে অক্সিজেন মাস্ক। হৃদয় ভাঙা আর্তনাদে ভারী চারপাশ। প্রিয় স্বজনকে একটু বাঁচানোর আকুতিও যেন শোনার কেউ নেই।

হাসপাতালে আর তিল ধারণের ঠাঁই নেই। তাই করোনা আক্রান্ত রোগী নিয়ে ছোটাছুটি থামছেই না। অনেকে আবার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন, কেউ বা গাড়িতে বসেই। কিন্তু তাতেও সরঞ্জাম সংকটে ভুগছেন প্রায় সবাই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চিকিৎসা নিতে গিয়েও রাজ্যে রাজ্যে হাহাকার চরমে। মিলছে না একটু অক্সিজেন।

অবস্থা শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহারসহ আরও বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে।

দেশটিতে একদিনে ফের সোয়া তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ হাজার ৮১২ জন।

এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে কোভিড লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনার মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে লড়াই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সোমবার রাতে ফোনে আলোচনায় এ বার্তাই প্রকাশ্যে এসেছে। পরে মার্কিন বিভিন্ন দফতর থেকেও তা নিশ্চিত করা হয়েছে। আরও বেশি করে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

আর ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে দেশ ছেড়েছেন ভারতীয় অনেক ধনী ব্যক্তি। বিশেষ ফ্লাইটে বা ব্যক্তিগত বিমানে অন্য দেশে চলে যাচ্ছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD