শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারত’র সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত’র সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:
প্রতিবেশি দেশ ভারতকে পরীক্ষিত বন্ধু উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন: ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদায়ী ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

দোহার উপজেলায় শাইনপুকুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবনে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎটি হয়।

দোহারের মধুচরে গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বাস্থ‍্যবিধি মেনে উপস্থিতির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘ভারত আমাদের পরিক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে।’

সাক্ষাতের আগে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান, বীর প্রতীক এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

গান্ধী আশ্রম পরিদর্শন শেষে আশ্রমের আঙ্গিনায় মন্ত্রী, সিনিয়র সচিব এবং ভারতীয় হাইকমিশনার বৃক্ষ রোপন করেন।

সৌজন্য সাক্ষাত এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা এবং স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD