শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতের প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রীকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রীকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা বানার্জীর জন্য দুই হাজার ছয়শত কেজি মৌসুমী ফল আম উপহার পাঠিয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মোঃ সানিউল কাদের এর কাছে হস্তান্তর করা হয়। সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।

এর আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববার আম পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার ২ জুলাই স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় উক্ত ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

উপহার হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার, মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারি কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার অনুপম চাকমা জানান, বাংলাদেশ সরকারের উপহারের ২৬০০ কেজি আম ভারতে হস্তান্তর করা হয়েছে। সকালে উপহারের আম গুলো বেনাপোল বন্দরে এসে পৌছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD