শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতের ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্কঃ

ভারত থেকে উৎপন্ন করোনাভাইরাসের যে ভ্যারিয়েন্ট ক্রমশ ছড়িয়ে পড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ করোনার এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আর সেটাই বড় আশঙ্কার কারণ।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মতে, ভারতে গত বছর অক্টোবর মাসে করোনার এই ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়। এই ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭। আসল ভাইরাস থেকে এটি অনেক দ্রুত অন্যের শরীরে ছড়িয়ে পড়েছে। তবে টিকাকরণের কারণে সম্ভবত কিছুটা সুরক্ষা এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিছুটা ভাইরাস প্রতিরোধ করতে পারছে ভ্যাকসিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী মারিয়া ভ্যান কেরকোভ বলেন, বি.১.৬১৭ যে দ্রুত ছড়িয়ে পড়ছে তার কিছু তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অধ্যয়নের দিকে ইঙ্গিত করে তিনি এও বলেছেন, কিছু ক্ষেত্রে এই সংক্রমণ খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট গোটা বিশ্বের জন্য চিন্তার। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাপ্তাহিক মহামারী বিষয়ক আপডেটে এই সংক্রান্ত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে তা-ই মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তার কারণ। সমগ্র বিশ্বের ক্ষেত্রেও এটি চিন্তার বিষয়।

ভারত বর্তমানে করোনার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে। সোমবারের রিপোর্ট অনুযায়ী প্রায় ৩ লাখ ৭০ হাজার সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ জনের। তার মধ্যে দেশে স্বাস্থ্যের পরিকাঠামোও খুব একটা ভালো নয়। প্রথমে মনে করা হয়েছিল ছিল যে বি.১.৬১৭ হয়তো এমন এক ভ্যারিয়েন্ট যার মিউটেশন এবং বৈশিষ্ট্য কিছুটা আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে “ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট” হিসেবে তালিকাভুক্ত করেছে।

অন্যদিকে করোনার আর যে ভ্যারিয়েন্টগুলো ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া গিয়েছে সেগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিতিমত “উদ্বেগের বিষয়” হিসেবে বর্ণনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD