শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতের ভ্যাকসিন নিয়ে কোনও প্রশ্ন বা সংশয় থাকলে প্রথম ভ্যাকসিনটি স্বাস্থ্যমন্ত্রী নিজে নেবেন বলে জানালেন

ভারতের ভ্যাকসিন নিয়ে কোনও প্রশ্ন বা সংশয় থাকলে প্রথম ভ্যাকসিনটি স্বাস্থ্যমন্ত্রী নিজে নেবেন বলে জানালেন

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

দেশে করোনায় মৃত্যুহার কমলেও প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় একমাত্র আশার আলো ভ্যাক্সিন। সবার মনেই একটাই প্রশ্ন, কবে আসছে ভারতে করোনা ভ্যাক্সিন? রবিবার একটি অনলাইন কথোপকথনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিকেই হাতে চলে আসতে পারে করোনা ভ্যাক্সিন। ‘সানডে সংবাদ’ এই নামে সোশ্যাল মিডিয়ায় ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ভার্চুয়াল কথোপকথন। এখানে তিনি বলেন, ‘‘আগামী বছর প্রথম তিন মাসের মধ্যেই করোনার টিকা আমাদের হাতে চলে আসতে পারে।’’ তিনি আরও বলেন করেন, ‘‘ভারতে একাধিক করোনা-টিকার পরীক্ষা চলছে। কোনটা যে কার্যকর হয়ে উঠবে তা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু ২০২১ সালের প্রথম ৩ মাসের মধ্যে আমরা নিশ্চিত ভাবেই ফলাফল জানতে পারব।’’ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি ভ্যাকসিনের ট্রায়ালের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাখা হচ্ছে। প্রতিটি ধাপের খবর কেন্দ্রের কাছে রয়েছে। কোথাও কোনও সংশয় দেখা গেলেই কেন্দ্র ব্যবস্থা নেবে।ভ্যাকসিন নিয়ে কোনও প্রশ্ন বা সংশয় থাকলে, প্রথম ভ্যাকসিনটি তিনিই নেবেন।

করোনার টিকা তৈরি হয়ে গেলে প্রথমে যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদেরকেই আগে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে খরচের বিষয়টি ভাবা হবে না বলেও জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD