ফাইল ফটো
জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা আরও তিনজন বাংলাদেশি নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। নতুন তিন আক্রান্তদের মধ্যে তাদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের এক ব্যক্তি (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯) রয়েছেন। তারা সবাই গত দুইমাস আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ফেরত এসে কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত হওয়া দুজনের মধ্যে একজন করোনা নেগেটিভ হয়েছেন। তাদেরকেও আইসোলেশনে পাঠানো হয়েছিল।
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রতিদিনই ভারত থেকে বাংলাদেশিরা নিজ দেশে ফিরছেন। এই ক্ষেত্রে হাইকমিশনার অনুমোদন নিয়ে তাদের ফিরতে হচ্ছে। না হলে বাংলাদেশী নাগরিকদের ভারতের আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন আটকে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে ভারতের যারা এমপ্লয়িজ ভিসা নিয়ে আছেন, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেতে পারছেন।
Leave a Reply