শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভারত ফেরত ২১৬৮ জনের ১২জন করোনা পজিটিভ

ভারত ফেরত ২১৬৮ জনের ১২জন করোনা পজিটিভ

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে ভারত সীমান্ত। তবে বেনাপোল দিয়ে দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে নাগরিকদের। নিষেধাজ্ঞার ১২ দিন (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ২ হাজার ১৬৮ জন। ভারতফেরত এসব যাত্রীর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ১২ জন। সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার ভারত থেকে দেশে ফিরেছেন ২৭৬ জন। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, চিকিৎসা শেষে ভারতফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি।

জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশনে দালাল শ্রেণির বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা জানান, ভারতফেরত যাত্রীরা যাতে কোনোভাবে দালাল শ্রেণির মানুষের দ্বারা হয়রানির শিকার না হন এজন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্ক বার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে।

এছাড়া জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেল ও যানবাহন ভাড়া সাশ্রয়ে সংশিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

কিলোমিটার প্রতি নন এসি যানবাহন ভাড়া ১২ দশমিক ৫০ টাকা ও এসিতে ১৭ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, নিষেধাজ্ঞার গত ১২ দিনে ভারত থেকে ফিরেছে ২১৬৮ জন। সবশেষ শুক্রবার ভারত থেকে ২৭৬ জন ফিরেছেন। ফেরত আসা ২১৬৮ জনের মধ্যে ১২ জন ছিল করোনা পজিটিভ। এরা ভারতে গিয়ে করোনা আক্রান্তের শিকার হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD