শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভালুকায় সাংবাদিক নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন

ভালুকায় সাংবাদিক নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন কর্তৃক এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেলকে নিগ্রহের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে ভালুকা রিপোর্টার্স ইউনিটি। এসময় ভালুকা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ফোরাত, সদস্য সচিব আনোয়ার হোসেন তরফদার, সদস্য মোকছেদুর রহমান মামুন, ওমর ফারুক তালুকদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং পেশাগত কাজে বাধা দেয়ায় অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিন প্রথমে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং এসএ টিভির ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD