বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভালো আছো তো

ভালো আছো তো

তাহমিনা চৌধুরী

সেই কবে, কতকাল আগে
তোমার সাথে দেখা হয়েছিল
গোধূলি লগ্নে, কৃষ্ণচূড়ার নীচে
আধো-আলো ছায়াতে
আমার হাত দুটি ধরে বলেছিলে
প্রণয়ের কত কথা

সেদিন বিশ্বাস করেছিলাম তোমায়
স্বপ্ন দেখেছিলাম
কিন্তু তুমি বদলে গেলে
কত উচু নীচু হিসেব কষলে
অস্বীকার করলে সম্পর্ককে
তাই সব কিছু ছিন্ন করে চলে এলাম

ট্রেনের হুইসেলের শব্দে
হয়তো আমার বুকের পাঁজর ভাঙ্গার
শব্দ শুনতে পাওনি
হায় ! কত অসহায় ছিলাম সেদিন
হৃদয়টা চূর্ন হয়ে গিয়েছিল
একটুও স্পর্শ করার ইচ্ছে হয়নি তোমার

আজ আর সেই ব্যথাটা নেই
শুধু বুকের ভিতরটা চিন চিন করে
মাঝে মাঝে অভিমানে
জলে ভিজে ওঠে দু’নয়ন
তবুও আজ জানতে ইচ্ছে হয়
বন্ধু ভালো আছো তো !!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD