রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভাসানচরে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ

ভাসানচরে ইউএনএইচসিআর’র প্রতিনিধি দলের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচরে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে রোহিঙ্গারা ক্যাম্পে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এই বিক্ষোভ করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহে আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করে।

সূত্রে জানা যায়, আজ সকালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল এই প্রথমবার ভাসানচর আসেন। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে গেলে রোহিঙ্গারা বিক্ষোভ করে। ভাসানচরের রোহিঙ্গারা প্রতিমাসে ৫হাজার টাকার দাবি করছে ,মানসম্পন্ন রেশন,কর্মসংস্থানের দাবি এবং পর্যাপ্ত চিকিৎসা দাবিতে এই বিক্ষোভ করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, রোহিঙ্গারা প্রতিমাসে নগদ ৫ হাজার টাকা দাবি করছে, মানসম্পন্ন রেশন,কর্মসংস্থানের দাবি এবং পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করে। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহা প্রকাশ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD