শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাস্কর্য সমস্যার সমাধান ৭ দিনেই : ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য সমস্যার সমাধান ৭ দিনেই : ধর্ম প্রতিমন্ত্রী

ছবি -সংগৃহীত

নিউজ ডেস্কঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলামের নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতির অবসানের আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ শনিবার জামালপুর সার্কিট হাউসে তিনি এই আশ্বাস দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।

জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তার এসব কথা হয়। এরপর তিনি জেলার ডিসির সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন-তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এবং হোসনে আরা প্রমুখ।

এছাড়া পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সভায় বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD