শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মজিব বর্ষে সুদানের আল কিডা মডেল বয়েজ স্কুলে শিক্ষা উপকরণ ও কোভিড নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ

মজিব বর্ষে সুদানের আল কিডা মডেল বয়েজ স্কুলে শিক্ষা উপকরণ ও কোভিড নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ

সুদানের দারফুর প্রদেশে ৪ এপ্রিল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মুজিব বর্ষের লগো সম্বলিত পাচ শতাধিক শিক্ষা উপকরণ ও কোভিড নিয়ন্ত্রনের নানা সামগ্রী আল কিডা মডেল বয়েজ স্কুলে প্রদান করা হয়। এই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই ইবনে কালাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফপিইউ উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শিক্ষা উপকরণ স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান শিক্ষক শিক্ষা উপকরণসহ নানা সামগ্রী প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই উপকরণ গুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন ছিল, এর মাধ্যমে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন মুজিব বর্ষে এটি বাংলাদেশ পুলিশের সুদানের মাটিতে সর্বশেষ ডোনেশন প্রোগ্রাম এবং বাংলাদেশ জাতির পিতার ১০১ তম জন্ম বার্ষিকীতে তা দিতে পেরে ব্যানএফপিইউ গর্বিত। তিনি আরো বলেন এর আগেও বাংলাদেশ পুলিশ এখানকার স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে যা অতীতে কোন দেশের প্রতিনিধি দারফুরের প্রদান করেন নি। স্কুলের ইংরেজি শিক্ষক আহমেদ সালাবি বলেন বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী ও মাস্ক, হেন্ড স্যানিটাইজার প্রদানের দিনটি মাইলফলক হিসাবে সুদানের ইতিহাসে থাকবে বলে উল্লেখ করেন। ব্যানএফপিইউ লজিস্টিক অফিসার আরাফাতুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন আমরা মিশন এরিয়াতে ইতিমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও এল ফাশের বিশ্ববিদ্যালয়সহ গস আর্মি ও গস পুলিশকে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে মুজিব বর্ষ উপলক্ষ্যে নানা ধরণের শিক্ষা উপকরণ প্রদান করি। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিল। শেষে ছাত্রদের কর্তৃক মনোজ্ঞ ড্রিল প্রদর্শিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD