বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মন্দভাগ রেলওয়েস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কসবায় আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠান

মন্দভাগ রেলওয়েস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কসবায় আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠান

কসবা প্রতিনিধি।।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কসবা রেলওয়েস্টেশনে গতবছর মন্দভাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতন নাগরিক সমাজ উপজেলা শাখার সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল ও শিক্ষক মো. সাইদুর রাহমান খান। এ সময় পাক্ষিক সকালের সূর্য পত্রিকার নির্বাহী সম্পাদক তাছলিমা আক্তার কাকলী, ডা. সাব্রি সাবেরিন চন্দ্রা, ডা. শামীম আহসান, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ইনামুল ইসলাম বোরহান, অবসর প্রাপ্ত ব্যাংকার মো. শাহআলম, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো. আলী রেজা পলাশ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক ভজন শংকর আচার্য্য, যুগ্ম আহ্বায়ক মো. গেদু মিয়া উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মো. রমজান আলী।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তুর্ণানিশিতা ট্রেনটি ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসকে মন্দভাগ রেলওয়ে স্টেশনে প্রবেশ পথে ধ্বাক্কা দেয়। এতে ১৬জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে শতাধিক যাত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD