বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ধাক্কা ষড়যন্ত্র করেই

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ধাক্কা ষড়যন্ত্র করেই

কলকাতা প্রতিনিধি

মনোনয়ন জমা দিয়ে ফিরে নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ এই সময়ে কয়েকজন সেই দরজায় ধাক্কা মারে। তাতেই পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। তাঁকে রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। মমতার অভিযোগ, এই ধাক্কা ষড়যন্ত্র করেই। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ করবেন বলে জানান মমতা। মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট বলছেন, জেনেবুঝে চার থেকে পাাঁচজন ধাক্কা মারে তাঁর গাড়ির দরজায়। তাতেই পায়ে আঘাত পান তিনি।

আজই মনোনয়ন জমা করেছেন হলদিয়ায়। দলীয় কর্মী, নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করা জন্য নন্দীগ্রামে থেকে কাল কলকাতায় ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এ দিন সন্ধ্যার অপ্রত্যাশিত ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়ে পড়ায় তাকে কলকাতাতেই নিয়ে আসা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কোনও চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য মাঝপথে গাড়ি দাঁড় করানো হতে পারে। মমতার পায়ে কোনও ফ্র্যাকচার রয়েছে কিনা তা বোঝা যাবে এক্সরে হলেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD